সংবাদ শিরোনাম :
শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
- Update Time : ০৫:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্
মুরগি খামারীর মৃত্যু হয়েছে।৬ সেপ্টেম্বর রবিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের সাবেক মেম্বার আরশাদ আলী গাজীর বড় ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৫৭)। এলাকাবাসীর সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক গাজী সকালে নিজের মুরগীর খামারে কাজ করার সময় বিদ্যুতের লাইনে শক খায়। তার স্ত্রী বুঝতে পেরে দ্রুত মেইন সুইজ বন্ধ করে প্রতিবেশির সহায়তায় পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের নিকট নিয়ে যান। পরে আব্দুর রাজ্জাক গাজীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল আলম পাটোয়ারী বলেন সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Tag :






















