ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে জোয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

Reporter Name
  • Update Time : ০৬:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ২৫ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত একটার দিকে উপজেলার খোসালখালী গ্রামের একটি চায়ের দোকানের পাশের ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন খোসালখালী গ্রামের শাহিনুর রহমান (৩২), জাহিদ হোসেন (৩৩), ইয়াছিন মোড়ল (৪০), শফিকুল ইসলাম গাইন (৫৪), আবু ইছা গাজী (২৬) ও শহিদুল্লাহ মাঝী (৩২); খেগড়াঘাট গ্রামের আহম্মদ আলী (৩৮) ও আহসান আলী (৩৬); শ্রীফলকাটি গ্রামের এবাদত মোড়ল (৩২) এবং আবাদচন্ডীপুর গ্রামের মোসলেম গাজী (৩৬)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্যামনগর থানা পুলিশের একটি দল খোসালখালী গ্রামের জনৈক জাকিরের চায়ের দোকানসংলগ্ন ঘরে অভিযান চালায়। হাতেনাতে ১০ জুয়াড়িকে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে জোয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

Update Time : ০৬:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬