👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের ফলাফলে হতাশাজনক চিত্র, পাসের হার মাত্র ৩৩.৯৩ শতাংশ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View
Print

জসীমউদ্দিন,মানিকছড়ি:খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের এবারের পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটি থেকে মোট ৬১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২১০ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪০৯ জন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৩৩.৯৩ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এ বছর কলেজ থেকে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেননি।

অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকার পরও এমন ফলাফল কেন—তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার প্রতিফলন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষকদের পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নিয়মিত পাঠ কার্যক্রম এবং অভিভাবকদের সচেতনতার বিষয়টিও।

এ অবস্থায় কলেজের সার্বিক শিক্ষার মান, পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও একাডেমিক কার্যক্রম নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ফলাফলের কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলকে সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসতে হবে।

কারণ, এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতেও এমন ফলাফল অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। একটি সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

তবে যারা উত্তীর্ণ হয়েছেন, সচেতন মহল এর পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আর যারা এবার সফল হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভুলগুলো চিহ্নিত করে নতুন উদ্যমে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানোহয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের ফলাফলে হতাশাজনক চিত্র, পাসের হার মাত্র ৩৩.৯৩ শতাংশ

Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬