ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার মাদক ব্যবসায়ী ওয়াহেদ শেখের ৫ বছর কারাদণ্ড
- Update Time : ০৯:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

যশোর জেলা প্রতিনিধি:ফেনসিডিল চোরাচালান মামলায় শার্শার মাদক ব্যবসায়ী ওয়াহেদ আলী শেখকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ শার্শার কৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই যশোরের র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কৃষ্ণপুর গ্রামের খালপাড়ের রাস্তায় অভিযান চালায়। এসময় সন্দেজনক ভাবে ওয়াহেদ আলী শেখকে আটক ও তার কাছে থাকা বস্তার ভিতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি কাওসার আজম বাদী হয়ে আটক ওয়াহেদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মুরাদ হোসেন আসামি ওয়াহেদকে অভিযুক্ত করে ৩১ আগষ্ট আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।




















