পবিপ্রবির অবকাঠামোগত উন্নয়নে নতুন মাইলফলক, উদ্বোধন হচ্ছে ৬ স্থাপনা
- Update Time : ০২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছয়টি নতুন স্থাপনার উদ্বোধন করা হবে সোমবার (১৭ আগস্ট)। বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)-১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় নির্মিত এসব স্থাপনা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সকাল ১০টায় আবহাওয়া স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
এরপর সকাল ১০টা ১৫ মিনিটে আনসার ব্যারাক, ১০টা ৩০ মিনিটে বিদ্যুৎ উপ-কেন্দ্র, ১০টা ৪৫ মিনিটে চারতলা খামার ভবন, ১১টায় ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১১টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা উদ্বোধন করা হবে। প্রতিটি স্থাপনা উদ্বোধনের জন্য ১৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের স্বাক্ষরিত নোটিশে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

























