দেবীগঞ্জ হাজারাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান কাজী মো. আতাউর রহমান
- Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৯০ Time View

দেবীগঞ্জ উপজেলা ১০নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান কাজী মো. আতাউর রহমান; এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা।
মোঃ মানিক হোসেন,পঞ্চগড়:পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১০নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা কাজী মো. আতাউর রহমান।
আসন্ন নির্বাচনে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাজী মো. আতাউর রহমান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং ইউনিয়নবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার মনস্থির করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মো. আতাউর রহমান বলেন, “চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মডেল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।
দলমত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সরকারি সেবা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি কাজ করতে চাই।
এজন্য আমি অত্র ইউনিয়নের সম্মানিত মুরুব্বি, তরুণ সমাজ, মা-বোনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা এবং অবহেলিত এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার সচেতন মহল মনে করছেন, কাজী মো. আতাউর রহমানের মতো সৎ ও জনবান্ধব প্রার্থীরা মাঠে থাকলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ আরও সুগম হবে
























