ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২৫ Time View
Print

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় কালাম বিড়ি বোঝাই একটি ইজিবাইকের ধাক্কায় রোজা নামের ৪ বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১২ই মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজা একই গ্রামের রাজু আহাম্মেদের কন্যা।

নিহত শিশুর মা বলেন, আমার মেয়ে আচার কেনার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে যায়। কিন্তু আচার না পেয়ে সে টাকা হাতে নিয়ে হাসিমুখে ফিরে আসছিল। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা গেলে আমার মেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এই দুর্ঘটনার জন্য ইজিবাইক চালকের কোনো দোষ নাই।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জীবননগর থানা পুলিশের একটি টিম। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শিশুরা কোনো দিকেই না তাকিয়েই রাস্তা পার হয়। সড়ক দুর্ঘটনা কমাতে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

Update Time : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬