জীবননগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা
- Update Time : ১১:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

নিজস্ব প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জীবননগর উপজেলার বিএনপির পুরাতন পার্টি অফিস, চুয়াডাঙ্গা রোডে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, জীবননগর পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দীন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, বিএনপি নেতা মোঃ মনিরুজ্জামান বিল্লাল, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম, সাবেক সভানেত্রী ফারহানা আক্তার রিনি, জীবননগর পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ বাবর আলী, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ বাদশা মিয়া এবং সমাজসেবক ও বিএনপি নেতা নেছার উদ্দীন টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নতুন করে অঙ্গীকার করার দিন। আগামী দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হযরত আলী সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর পৌর ছাত্রদলের অন্যতম নেতা মোঃ তানভির ইসলাম নাফি।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















