👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ইসলামিক এডুকেশন সোসাইটি’র উদ্যোগে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনে এমপি রুহুল আমিন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View
Print

‘প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে’ জীবননগরে ইসলামিক এডুকেশন সোসাইটি’র উদ্যোগে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনে এমপি রুহুল আমিন

জীবননগর প্রতিনিধি :ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি’র উদ্যোগে গোটা চুয়াডাঙ্গা জেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জীবননগরে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪১৭ জন ছাত্রছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে।সারা চুয়াডাঙ্গা জেলায় ১৪ শ’র বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি উদ্যোগে ইসলামিক এডুকেশন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এটির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।তারা এধরনের আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত হবে।
শনিবার সকাল ১০ টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথাগুলো বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
তিনি আরও বলেন, পরিক্ষার হল গুলো ঘুরে দেখলাম খুবই চমৎকার পরিবেশে শিক্ষার্থীরা এই বৃত্তি পরিক্ষা দিচ্ছে। অভিভাবকেরা বাইরে অপেক্ষা করছে।আমি আশা করছি এই শিক্ষার্থীদের মধ্য থেকেই দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ বেরিয়ে আসবে।আমাদের জীবননগরকে সারা বাংলাদেশে তুলে ধরবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান,ইসলামিক এডুকেশন সোসাইটি’র সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব রেজাউল ইসলাম, হল সুপার আবু বক্কর ছিদ্দিক,জীবননগর সহকারী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান,মহি উদ্দিন, তারেক আজিজ সহ অনেকে।

উল্লেখ্য যে, ইসলামিক এডুকেশন সোসাইটি’র উদ্যোগে বৃত্তি পরীক্ষায় জীবননগর উপজেলার মোট ১২ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।এর মধ্যে ছিলো স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শেণির ৪১৭ জন শিক্ষার্থী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে ইসলামিক এডুকেশন সোসাইটি’র উদ্যোগে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনে এমপি রুহুল আমিন

Update Time : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬