👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’এর মতবিনিময় সভা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

আজিজুল হাকিম,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০৫ নম্বর কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল ড. মাহবুবর রহমান, সভাপতি ওয়াহিদুর রহমান মিরাজ, ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন, কার্যনির্বাহী সদস্য রাসেল হোসেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

জানা যায়, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইবির ৬০ জনের অধিক শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে। নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছে।

মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইবি ইউনিটের তত্ত্বাবধানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাফর আলী, ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার।

সংগঠনটির ছাত্র প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন ছাত্র-ছাত্রীদের শুধু বৃত্তি প্রদানই করে না, এর পাশাপাশি তাদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন আত্মউন্নয়নমূলক কোর্স পরিচালনা করে। এছাড়া সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর মাধ্যমে শিক্ষার্থীদের এককালীন অর্থ সাহায্য দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করে যাচ্ছে। মোরাল প্যারেন্টিং পরিবারের হয়ে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। মতবিনিময় সভায় আমরা সকল ‘মোরাল চাইল্ড’ একত্রিত হতে পারি, এটি আমাদের সকলের জন্যই আনন্দের।”

মতবিনিময় সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল ড. মাহবুবর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চাই, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে স্বাবলম্বী হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে মোরাল প্যারেন্টিং পরিবার কাজ করে যাচ্ছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইবিতে‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’এর মতবিনিময় সভা

Update Time : ১২:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬