ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদরের একমাত্র ছোট্ট ছেলে রিহানের জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

Reporter Name
  • Update Time : ০৮:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View
Print

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:

মা-বাবার অতি আদরের ছোট্ট শিশু মো: রিহান। বয়সটা এখনো খুব বেশি নয়। বয়স তার সাড়ে চার বছর। অথচ জন্মের পর থেকেই হৃদরোগের সঙ্গে লড়াই করে চলেছে ছোট্ট শিশুটি। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে এরই মধ্যে একবার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার করানো হয়েছে। এবার চিকিৎসকদের পরামর্শে আবারও তাকে বিদেশে নিয়ে ওপেন হার্ট সার্জারি করাতে হবে।

রিহান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র আদরের ফুটফুটে ছেলে। সন্তানের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ছুটে চলেছেন তার বাবা। কিন্তু দ্বিতীয় দফার এই জটিল ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

প্রয়োজন দ্বিতীয় দফায় জটিল হৃদরোগের অস্ত্রোপচার করানো।

জানা গেছে, রিহানের হার্টে দুটি ছিদ্র বন্ধ করা এবং হার্টের রক্তনালির ব্লক সংক্রান্ত ফাইনাল কারেকশন ও সেটআপের জন্য দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে আবারও বিদেশে নিয়ে গিয়ে ওপেন হার্ট সার্জারি করাতে হবে।

এর আগে ২০২৪ সালের ১০ মে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে রিহানের প্রথম পর্যায়ের চিকিৎসা ও সার্জারি সম্পন্ন করা হয়। সে সময়ও বহু মানুষের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল।

প্রথম সার্জারিতে রিহানের জন্মগত হৃদরোগের কারণে হার্টের রক্তনালির একটি ব্লক সেটিং করা হয় এবং হার্টের ফুসফুসের বেলুন পরিবর্তন সংক্রান্ত তিনটি চিকিৎসা করা হয়।
তবে এখনো তার চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্বিতীয় দফায় আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার প্রয়োজন। সন্তানের মুখে হাসি ফিরিয়ে আনতে আবারও মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন তার বাবা।

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে রিহানের নতুন জীবনের আশা।

সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ বলেন, তার একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি সকলের কাছে রিহানের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই এর আগে রিহানের চিকিৎসার পথ সহজ করেছিল। এবারও তিনি বিশ্বাস করেন, সমাজের মানবিক মানুষগুলো রিহানের পাশে দাঁড়াবেন।

মানবিক আবেদন:

একটি শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন পূরণে আপনার সহযোগিতা হতে পারে অত্যন্ত মূল্যবান। আপনি যতটুকু পারেন সহযোগিতা করুন। পাশাপাশি এই মানবিক আবেদনটি বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।

রিহানের জন্য সবাই দোয়া করবেন।
মহান আল্লাহ যেন ছোট্ট রিহানকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার চিকিৎসার পথ সহজ করে দেন। আমিন।

সহযোগিতা পাঠানোর নম্বর-
০১৭২৮৬৩৭৪৪০
বিকাশ | নগদ | রকেট

দোয়ার শক্তি বড় শক্তি—আপনার একটু সহযোগিতাই ফুটফুটে ছোট্ট শিশু রিহানের মুখে ফিরিয়ে দিতে পারে মায়াবী হাসি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আদরের একমাত্র ছোট্ট ছেলে রিহানের জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

Update Time : ০৮:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬