সংবাদ শিরোনাম :
অনূর্ধ্ব -১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬ এর ফুটবল দলে অধিনায়কের দায়িত্ব পীরগন্জের সন্তান ফাহিম
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১০৮ Time View

রবিউল ইসলাম,পীরগঞ্জ: আজারবাইজানে অনুষ্ঠিত অনূর্ধ্ব -১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা ও অধিনায়ক এর দায়িত্ব পেয়েছেন পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও জেলার এই উদীয়মান ফুটবলার ফাহিম।ফাহিমের পথচলা শুরু হয় পীরগন্জের খেলোয়াড় কল্যাণ সংস্থার হাত ধরে।ফাহিম নিয়মিত অনুশীলন করতেন পীরগন্জ মিনি স্টেডিয়ামে। সেখানে সে সব সময় তার প্রতিভার ছাপ দেখাতো।পরবর্তীতে ঢাকা বিকেএসপিতে ভর্তি হয়।সেখানে সে নিজেকে আরো পরিপক্ব করে এবং অনূর্ধ্ব -১৫ ও ফেস্টিভ্যাল ২০২৬ দলে অধিনায়ক হিসেবে ডাক পায়।তার এই অর্জন তার পরিবার,তার কোচ,তার সহখেলোয়ারদের গর্বিত করেছে। ছোট্ট শহর থেকে বড় স্বপ্নের পথে ফাহিমের হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল। তাঁর জন্য রইল পীরগন্জবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।
Tag :




















