👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনসাধারণ।

রোববার (১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক শ্রমিক অংশ নেন। বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্ভরশীল। টার্মিনালটি পুনর্বহাল না হলে এসব মানুষের জীবিকা ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই পরিবহন খাতের সঙ্গে জড়িত সবার স্বার্থ বিবেচনা করে দ্রুত কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

Update Time : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬