ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত লাখ টাকার ব্যাটারি ও আইপিএস লুট: নীলফামারীর কিশোরগঞ্জে মেরামতের নামে অভিনব চুরি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২৪ Time View
Print

নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার :নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪নং বাহাগিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেতার বাজারে অবস্থিত গ্রামীণফোন টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টাওয়ারের ব্যাটারি এবং আইপিএসসহ লুট হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ২৬-০৪-২০২৬ আনুমানিক টাইম সকাল ৬-৭ দিকে একটি সাদা পিকআপ ভ্যান টাওয়ারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের টাওয়ারের টেকনিশিয়ান এবং কর্মরত কর্মচারী হিসেবে পরিচয় দেয়। অত্যন্ত পেশাদার ভঙ্গিতে তারা ‘মেরামতের কাজ আছে’ বলে টাওয়ারের ভেতরে প্রবেশ করে এবং বড় বড় ব্যাটারি ও আইপিএস পিকআপে তুলে নিয়ে নির্বিঘ্নে চলে যায়।
পরবর্তীতে টাওয়ারের প্রকৃত টেকনিশিয়ানরা নিয়মিত তদারকিতে আসলে চুরির বিষয়টি সামনে আসে। স্থানীয়দের বর্ণনায় তারা জানতে পারেন যে, সকালেই ‘কর্মচারী’ পরিচয়ে মালামাল নিয়ে যাওয়া হয়েছে।
টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেন যে, কোম্পানি থেকে মালামাল নিয়ে যাওয়ার কোনো নির্দেশনা ছিল না এবং যারা এসেছিল তারা ভুয়া পরিচয় দিয়েছে। তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে এই ধরণের অভিনব চুরির ঘটনা বেড়েছে। তারা সিসিটিভি বিহীন এলাকাগুলোকে টার্গেট করছে যাতে কোনো ফুটেজ না পাওয়া যায়। এই ঘটনায় বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্তে দেখা গেছে, চোর চক্রের প্রধান লক্ষ্য থাকে সেই সব টাওয়ার যেখানে সিসিটিভি ক্যামেরার নজরদারি নেই। এই ধরণের চুরি ঠেকাতে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরু।
যদি কোনো ব্যক্তি টাওয়ার মেরামত বা মালামাল পরিবর্তনের কথা বলে কোনো কিছু নিয়ে যেতে চায়, তবে স্থানীয় বাসিন্দাদের উচিত তাদের বাধা দেওয়া এবং সরাসরি টাওয়ার কর্তৃপক্ষের অফিশি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাত লাখ টাকার ব্যাটারি ও আইপিএস লুট: নীলফামারীর কিশোরগঞ্জে মেরামতের নামে অভিনব চুরি

Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬