👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৪৫ Time View
Print

‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ ‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশের একটি দল দামোল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে মো. রুবেল ইসলাম (৩৬)-কে তাঁর বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে ১৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর-২৫, তারিখ: ২৬/১০/২০২৬। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে  আদালতে পাঠানো হয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬