ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকঘর কর্মচারীদের দুমকিতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

Reporter Name
  • Update Time : ১২:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৯ Time View
Print

মো. সজিব সরদার
‎স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকিতে চাকরি জাতীয়করণ এবং ভাতা তিনগুণ বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

‎বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাকঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চরবয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই ধরনের দায়িত্ব পালন করলেও অবিভাগীয় ডাকঘর কর্মচারীরা চরম বৈষম্যের শিকার।

‎বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পেলেও অবিভাগীয় কর্মচারীরা সম্মানী হিসেবে মাত্র ৪ হাজার ৪৬০ টাকা পান।

‎বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ সামান্য অর্থে পরিবার-পরিজনের ভরণ-পোষণ চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

‎তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে কাজ করলেও এখন নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছেন। তাই বিভাগীয় কর্মচারীদের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে চাকরি জাতীয়করণের দাবিতে এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

‎বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেন দুমকি উপজেলার ডাকঘর কর্মচারীরা।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টার রিপোর্টারঃ
‎মোবাইল : ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ : ০৮.০৭.২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ডাকঘর কর্মচারীদের দুমকিতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

Update Time : ১২:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬