ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরের মাদক ব্যাবসায়ী সোনিয়া ( ২৫) ২ হাজার পিস ইয়াবাসহ পিরোজপুরে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১০:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২১ Time View
Print

ঝালকাঠি প্রতিনিধি:

পিরোজপুরে দুই হাজার পিস ইয়াবাসহ সোনিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোনিয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার আলী তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় ঢাকা থেকে আগত বিভিন্ন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দোলা পরিবহনের একটি বাসে এফ-৪ নম্বর আসনে বসা সোনিয়াকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারী সদস্যরা পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে তার দেহ তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে আটটি পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এর আগেও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ভৈরমপুর এলাকায় ঢাকা থেকে আগত বাসগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল। দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক নারী যাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে সোনিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’’

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, “অভিযুক্ত সোনিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরের মাদক ব্যাবসায়ী সোনিয়া ( ২৫) ২ হাজার পিস ইয়াবাসহ পিরোজপুরে গ্রেপ্তার

Update Time : ১০:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬