সংবাদ শিরোনাম :
হরিপুরে এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৩৪ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন ।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ০১:৩০ টার দিকে উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাব্বিল হোসেন (২০)। তিনি হরিপুর উপজেলার খোলড়া (বালিয়া পুকুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রমজান আলী। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইংরেজি বিষয়ে এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রাব্বিল। পরে নিজ বাড়িতে বাঁশের সরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :




















