👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের ছিটিয়াপাড়ায় হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View
Print

শ্রী সুপণ বিশ্বাস-স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ছিটিয়াপাড়া মরহুম হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়, আশেকানে মাইজভাণ্ডারী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ই অক্টোবর শুক্রবার বাদে আসর থেকে ছিটিয়াপাড়া হারুন চেয়ারম্যান বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জে এ এম ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। পৌর যুবদল নেতা মোঃ মঞ্জুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব মাওলানা মোঃ ইদ্রিস আনসারী, প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা তৈয়্যবিয়া তাহেরিয়া জামে মসজিদের খতিব শায়খ মাওলানা মোঃ সোলায়মান আলী রজভী, বিশেষ বক্তা ছিলেন দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাসুম রেজা কাদেরী, হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রায়হান রেজভী।
এতে বিশেষ অতিথি ছিলেন কিউসি লজিস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মোঃ হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, নুরুল কিবরিয়া খোকন, রায়হান উদ্দিন মাসুম, রিদুয়ানুল হক, মোঃ নাছির উদ্দিন সওদাগর, মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান। উপস্থিত থেকে মাহফিল বাস্তবায়নে এতে আরো সার্বিক সহযোগিতা করেন হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দীন, মোঃ রবিউল হোসেন, মোঃ হেলাল, মোঃ ফোরকান, মোঃ করিম, মোঃ আইমান, মোঃ বাদশা, সেকান্দর, মোঃ রিফাত, মোঃ মিনহাজ, মোঃ নাফিজ সহ আরো অনেকেই। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে সুশৃঙ্খলভাবে তবারোক বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানের ছিটিয়াপাড়ায় হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬