ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে যুবদলের নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

‎মোঃ সজিব সরদার
  • Update Time : ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View
Print

মোঃ সজিব সদ্দার দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

নবগঠিত কমিটিতে অযোগ্য এবং বিগত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকী নতুন বাজার এলাকায় উপজেলা যুবদলের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শামিম হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

জসিম উদ্দিন হাওলাদার বলেন, “যারা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না এবং অন্য রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়েছেন, তাদের দিয়ে যুবদলের কমিটি গঠন সাধারণ নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্র ও জেলা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যেকোনো কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, “প্রয়োজনে পাঁচ বছর আমরা দুমকীর রাজপথে আন্দোলন করে যাব, তবুও এ অযোগ্য কমিটিকে দুমকীতে কার্যক্রম করতে দেব না।”

সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদ সরদার বলেন, “কমিটি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত দুমকী সদরে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যাকে বা যাদের আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা তাদেরই সাদরে মেনে নেব। কিন্তু কোনো ফ্যাসিস্টের দোসর বা অযোগ্য ব্যক্তির স্থান যুবদলে হতে পারে না।”

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনা করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় ও জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা।

মানববন্ধনে উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ সজিব সদ্দার

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকীতে যুবদলের নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬