ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেন থাকলেও জলাবদ্ধতা জামালপুরে মরণফাঁদে রেল স্টেশন-লাঙ্গলজোড়া সড়ক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৫ Time View
Print

মোঃ শিহাব মাহমুদচ,জামালপুর জেলা প্রতিনিধি:

সামান্য বৃষ্টিতেই জামালপুর রেলওয়ে স্টেশন থেকে লাঙ্গলজোড়া রেলঘুন্টি পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন যেন একটি ‘নদীতে’ পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় রাস্তায় হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে,স্টেশন সংলগ্ন এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এবং যানবাহন চলাচল করে। রাস্তার পাওয়ার প্ল্যান্ট এলাকা পর্যন্ত ড্রেন নির্মিত থাকলেও তা বর্তমানে কোনো কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পানি নিষ্কাশনের মুখগুলো দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা তলিয়ে গিয়ে একাকার হয়ে যাচ্ছে।
ট্রেন ধরতে আসা যাত্রীরা পড়েছেন বিপাকে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নোংরা পানি মাড়িয়ে স্টেশনে পৌঁছাতে হচ্ছে। রিকশা বা ইজিবাইক চালকরাও এই রাস্তায় চলতে হিমশিম খাচ্ছেন; প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একজন নিয়মিত যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ ড্রেন থাকার পরও আমাদের পানির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রশাসনের কি এদিকে নজর নেই?”
এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে ড্রেন থাকলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা ভরাট হয়ে গেছে। বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন ড্রেনটি দিয়ে পানি যাওয়ার পথটি রুদ্ধ হয়ে যাওয়ায় পুরো রাস্তার পানি এখন সেখানেই আটকে থাকছে। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় রাস্তার বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। রেলযাত্রীদের নিরাপত্তা এবং জনস্বার্থ রক্ষায় জামালপুর পৌর প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ড্রেন থাকলেও জলাবদ্ধতা জামালপুরে মরণফাঁদে রেল স্টেশন-লাঙ্গলজোড়া সড়ক

Update Time : ০৮:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬