ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- Update Time : ০২:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ২২ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান মতবিনিময় সভা করেছেন। রবিবার (২১ জুন) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় ঝিনাইদহ শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থান, মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ-সাংবাদিক পেশাদার সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। বক্তব্যে তিনি বলেন, ঝিনাইদহের সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। জেলায় মাদক মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে ঝিনাইদহ জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অন্যায়, দুর্নীতি, যানজটসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। এছাড়াও পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঝিনাইদহ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ জন্য মাদক ও জুয়ার স্পটের তালিকা তৈরি করে অভিযান চালানো হবে।

























