👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View
Print

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড ভবন ও বাথরুম প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

নিলাম প্রক্রিয়ায় মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দুই লাখ ৩৭ হাজার টাকা দর প্রস্তাব করে বিজয়ী হন বসির উদ্দিন। এছাড়া লিটন মিয়া দুই লাখ ৩৫ হাজার টাকা এবং জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম এক লাখ ৯০ হাজার টাকা দর প্রস্তাব করেন। নিলামে মহরম আলী ও রাসেল আহম্মদও অংশ নেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার-এর সদস্যসচিব হিসেবে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাছমিন নাহার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ হোসেন সিদ্দিকী রুপন, উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মাহামুদুল হাসান, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিলাম কার্যক্রম শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

পরে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, চানপুর বাজারে নতুন সিসি ক্যামেরা স্থাপনের জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালগঞ্জে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি

Update Time : ০২:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬