চট্টগ্রামের রাউজান কচুখাইন শাহী দরবারের শাহজাদা মোহাম্মদ হোসেন’র ইন্তেকাল
- Update Time : ১০:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

শ্রী সুপণ বিশ্বাস:স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম:চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ কচুখাইন শাহী দরবার শরীফ এর আওলাদ, শাহজাদা মোহাম্মদ হোসেন (৭০) গত ১৪ অক্টোবর বুধবার ২০২৬ সন্ধা ৭ টায় চান্দঁগাও ধানাধীন মোহরা ওয়ার্ডের রফিক ম্যানসন পার্শ্বশ্হ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না – রাজেউন)।
ইন্তেকালে দুই ছেলে,
শাহজাদা মোহাম্মদ সোহেল শাহজাদা মোহাম্মদ রাশেল ও চার মেয়ে, আত্মীয়- স্বজন ও অনেক গুণ- গ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তার কয়েকমাসের ভিতর তাহার বড় ভাই শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ, শাহজাদা মোহাম্মদ জাকের হোসেন ও বোন শাহজাদী ছালেহা বেগম ইন্তেকাল করেছেন। । মরহুমের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম জেলার চান্দঁগাও থানার মোহরা এলাকায় গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় ও পরবর্তীতে ২য় নামাজে জানাজা সেদিন অক্টোবর বাদে জোহর তাহার নিজ এলাকা রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোহাম্মদ হোসেন এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদষ্টা এম এ কাইয়ুম সুজা, উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা, সমাজসেবক মোহাম্মদ মহসীন, রাউজান প্রেসক্লাব’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শাহজাদা মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহজাদা মোহাম্মদ আদনান সামী,
মরহুমের নাতি শাহাজাদা মোহাম্মদ আরাত হোসেন, শাজাজাদা আয়াত রহমান, শাহজাদা মোহাম্মদ মোরশেদ প্রমুখ।




















