👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি সদরের ইয়ং বৌদ্ধ বিহারে ১২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২৪ Time View
Print

জসীমউদ্দিন,মানিকছড়ি:খাগড়াছড়ি সদরের ইয়ং বৌদ্ধ বিহারের উদ্যোগে ১২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ খ্রিস্টাব্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দান, ত্যাগ, সংযম, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা বহন করে। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবটি উদযাপিত হওয়ায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়ি সদরের ইয়ং বৌদ্ধ বিহারে ১২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

Update Time : ০৭:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬