ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এলোপাতাড়ি গুলিবর্ষণ, লক্ষ্য পোল্ট্রি ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : ০৯:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৩৩ Time View
Print

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়িকে লক্ষ্য করে হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোল্ট্রি ব্যবসায়ী লিটন বলেন, রাত ৮টার কিছু পর তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি ঘরের ভেতরে থাকায় প্রাণে বেঁচে যান বলে জানান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান এই ব্যবসায়ী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

এলোপাতাড়ি গুলিবর্ষণ, লক্ষ্য পোল্ট্রি ব্যবসায়ী

Update Time : ০৯:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬