👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View
Print

আজিজুল হাকিম, ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দশ তলাবিশিষ্ট ছাত্র হলের কাজ করার সময় মাচা ভেঙে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে হলের এক্সটেনশন বিল্ডিংয়ের সাত তলার বাইরের অংশে আস্তরের (প্লাস্টার) কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহত শ্রমিকের নাম রসুল। তিনি স্থানীয় জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয় পাশ্বস্থ শেখপাড়া বাজারে স্থানীয় ডাক্তারখানায় নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফারড করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে ৭ তলার মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন ওই শ্রমিক। হঠাৎ বাঁশের তৈরি মাচাটি ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাব কন্ট্রাক্টর সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, মাচার জন্য দড়ি নিরাপদই ছিল, কিন্তু টানার কারণে দড়িগুলো ছিঁড়ে গেছে এবং এই দুর্ঘটনা ঘটেছে। দড়ি কেন বা কীভাবে ছিঁড়ল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে কাজ করার সময় নিয়ম মেনে বা সচেতন হয়ে কাজ করলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

ঠিকাদার মাইসা কনস্ট্রাকশনের ওবায়দুর রহমান (ইনচার্জ) বলেন, শ্রমিকদের ঠিকমতো নিরাপত্তা বজায় রেখে এবং নিয়ম মেনে কাজ করার জন্য তাদের সবসময় সতর্ক করা হয়, যদিও অনেক সময় শ্রমিকরা তা পুরোপুরি মানতে চায় না।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া জানান, আমরা অনকে আগে থেকেই তাদেরকে এরকম ঝুকিপূর্ণ কাজ করার ব্যাপারে বারবার ওয়ার্নিং দিয়ে আসছি। সেফটি ব্যবহারের জন্য অনুরোধ করে আসছি। কিন্তু তারা এসব গুরুত্ব দেয়না। শ্রমিকরা তাদের মতো করে কাজ করতে পারবে বলে বারবার জানায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর জানান, ঘটনা শোনার পর নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। কিভাবে দূর্ঘটনা ঘটলো কোনো গাফলতি ছিলো কিনা বিষয়টি জানার চেষ্টা করছি।

সর্বশেষ আহত শ্রমিকের সাথে অবস্থানরত স্বজনদের বরাতে জানা গেছে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং দাত ভেঙে গেছে বলে জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত

Update Time : ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬