👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি

Reporter Name
  • Update Time : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View
Print

ইবি প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি হচ্ছে মুনাফিকের দল। তারা জন্মগতভাবেই জাতির সাথে, রাষ্ট্রের সাথে প্রতারণা করে আসছে।
রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফার কথা বিএনপি বারবার বলে, রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি সেই ৩১ দফা ছুড়ে ফেলে দিয়ে রাষ্ট্রের প্রত্যকটি জায়গায় অন্ধ দলীয়করণে মেতে উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ​১৯৯০ সালের গণআন্দোলনের মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা। এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে তারা ৫ বছর শাসন করলেও তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করেনি।

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের রক্তের উপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু তারা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে নিজেদের মতো ম্যানিপুলেশন করতে চায়। PSC সংস্কার করতে চায় না। ভাইভার নম্বর ৪-৫ গুণ বাড়িয়ে আবার তাদের দলীয় নেতাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করা এবং শুধুমাত্র লিস্ট নিয়ে নিজেদের নেতাকর্মীদের চাকরি দেওয়ার জন্য জনগণের সাথে, তরুণ প্রজন্মের রক্তের সাথে বেইমানি করার ছক আর কৌশল তারা করছে।

তিনি আরও বলেন, চা খাওয়ার দাওয়াতের নাম করে PSC-এর সদস্যদেরকে পদত্যাগ করানো হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই—যদি জনগণের সাথে, তরুণ প্রজন্মের চাকরি নিয়ে আবারও এই বেইমানি এবং প্রতারণার আশ্রয় আপনারা নেন, শেখ হাসিনাকে তখন সামলাতে পারেন নাই, সে তখন আপনাদের সামলানোর ক্ষমতা নাই।

সাদ্দাম হুশিয়ারী করে বলেন, জুলাই সনদই আপনাদের অস্তিত্ব। জুলাই সনদই আপনাদের ক্ষমতার ভিত্তি, জনগণের ম্যান্ডেটই আপনাদের ক্ষমতার ভিত্তি। সুতরাং সেটাকে যদি ডিনাই করেন, আপনাদের ওই ক্ষমতার মসনদ দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি

Update Time : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬