ঝিনাইদহে বন্ধুদের সাথে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ০৭:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহে বন্ধুদের সাথে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে। বিকেলের দিকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। পুকুরে প্রায় আধাঘন্টা ধরে গোসল করে তারা। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু উপরে উঠলেও শ্রাবন পানিতে ডুবে থাকে। সেসময় তার সহপাঠীদের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে ডুবুরী সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মৃতদেহ উদ্ধার করে।
শ্রাবন ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাশ করা কলেজ ছাত্রের এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










