👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সাহিত্যচর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২২ Time View
Print

নবাব রংপুর প্রতিনিধি:সাহিত্যচর্চা,বইপড়ার অভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৬’। আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বজলুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বজলুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক দিনাজপুরের বিশ্বজিৎ দাস, ঢাকার কথাসাহিত্যিক শরীফ আহমেদ এবং রংপুরের কবি ও শিশুসাহিত্যিক হাই হাফিস।
সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৬ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসাইন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বাংলা একাডেমির আজীবন সদস্য ও রংপুর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি প্রফেসর মোঃ শাহ আলম।
স্বাগত বক্তব্য দেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসাইন। সভাপতিত্ব করেন কবি ও গবেষক আদিল ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইশিয়ার জামিন লেনিন বসুনিয়া ও সফুরা বেগম।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনে বইপড়ার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রন্থাগার ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাঠাভ্যাস মানুষের চিন্তাশক্তি, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পাঠক সম্মেলন সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে সাহিত্যপ্রেমী, কবি, লেখক, পাঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সাহিত্যচর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান

Update Time : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬