ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন ১৮৩৭ টাকায়,সরকার নির্ধারিত দাম তোয়াক্কা না করে পীরগন্জে বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়

Reporter Name
  • Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ৩১ Time View
Print

মো:রবিউল ইসলাম পীরগন্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও :তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ২৫২ টাকা। রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি, যা সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হয়। আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, জাহাজ ভাড়া এবং এলপিজি পরিবহনের যানবাহনের ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় এই বাড়তি দাম বলে জানিয়েছে বিইআরসি।

যদিও গত দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে অস্থিরতা চলছে। দাম বৃদ্ধির বিষয়টি আঁচ করতে পেরে সরবরাহ কমিয়ে দেওয়ার সংকট দেখা দিয়েছে। সেপ্টেম্বর মাসে ১৫৮৫ টাকা দাম নির্ধারিত থাকলেও ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলায় প্রায় প্রতিটি দোকানেই এমনটা লক্ষ্য করা গেছে।কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবে গ্যাস সিলিন্ডার সংকট দেখিয়েছে। পূর্বের ১৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হতো ২২০০ থেকে ২৫০০ টাকায়।এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করে জানান অসাধু ব্যবসায়ীদের কাছে সাধারণ গ্রাহকেরা জিম্মি প্রায়।এ ব্যাপারে প্রশাসনের উদাসীনতা কে দায়ী করছেন অনেকে।তাই এই ব্যাপারে প্রশাসনের নজরদারী বাড়ানোর অনুরোধ করেন স্থানীয় বাসিন্দা ও গ্রাহকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন ১৮৩৭ টাকায়,সরকার নির্ধারিত দাম তোয়াক্কা না করে পীরগন্জে বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়

Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬