ঠাকুরগাওয়ের হরিপুরে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী
- Update Time : ১০:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ২১ Time View

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩:০০ ঘটিকায় তিনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বুধবার (১৭ জুন) বিকাল ৪:০০ ঘটিকায় বকুয়া ইউপি’র বকুয়া গ্ৰাম প্রাঙ্গনে ঐ কর্মসূচির আয়োজনে সমাপনী অনুষ্ঠিত হয়। এ সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ২৫ জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে সফলতার স্মারক হিসেবে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে। এসময় দলের ৩ জনকে চ্যাম্পিয়ান নির্বাচিত করা হয়। এ নির্বাচিত স্বপ্নসারথিরা ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি সেশনে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্বের উপর শিখন-পঠনের মাধ্যমে অর্জিত জীবন দক্ষতা মূলক নানা সফলতার গল্প তুলে ধরে বলেন,এই কার্যক্রম আমাদের বাল্যবিবাহ থেকে রক্ষাসহ আত্মবিশ্বাস করে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন করতে আলোর দিশা খুঁজে পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মো. সেকেন্দার আলী,শিক্ষিকা নুরজাহান বেগম,মসজিদের ইমাম, সমাজ সেবক লুৎফর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগন। উপস্থিত ব্যক্তিবর্গ কিশোরীদেরকে স্বপ্ন বাস্তবায়নে পরিবার ও সমাজকে আরও সহায়ক ভূমিকা পালন করাসহ বাল্যবিবাহ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য যে ১৩ থেকে ১৭ বছর বয়সের কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি বেশি। এ ঝুঁকি থেকে উত্তোরণে “১৩ থেকে ১৭,পার করেছি ১৮” এমন শ্লোগানে ২০২৩ সালে ওই কমিউনিটির ২৫ জন স্বপ্নবাজ কিশোরীদের নিয়ে একটি স্বপ্নসারথি দল গঠন করা হয়।যার মধ্যে দিয়ে কিশোরীরা ১৭ রছর পেরিয়ে যৌবন প্রাপ্ত ১৮ বছরে পদার্পণ করাসহ জীবন দক্ষতামূলক নানা জ্ঞান অর্জন করে আলো পথে,ভালোর পথের দিশা খুঁজে পায়।সব মিলে এসব কিশোরীর স্বপ্ন ডানা মেলুক,বাল্যবিয়ে রুখুক এবং আগামী সুন্দর গড়ুক এমন প্রত্যাশা সবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলফ) অফিসার জাকির হুসাইন এবং সহযোগিতার করেন সিও ফাহিমা খাতুন। অনুষ্ঠান শেষে কিশোরীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্বপ্ন সারথি কিশোরীদের প্রথম কোহোর্ট সমাপনী অনুষ্ঠান, হরিপুর-ঠাকুরগাঁও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলফ) অফিসার জাকির হুসাইন।



















