হরিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৩৭ Time View

গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ১৭ জুন ) উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক দ্রব্য, চুরি, চিকিৎসা,চোরাচালানসহ বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছেন বাংলাদেশ পুলিশ হরিপুর থানাসহ উপজেলা প্রশাসন । এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ সকলের সহযোগিতা কামনা করেছেন ও আলোচনা করেছেন ।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, হরিপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল হাকিম আজাদ,হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন বিপ্লবী চক্রবর্তী কেয়া,উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, ঠাকুরগাঁও-০২ আসনের এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ , সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.জয়নুল আবেদিন, বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ । এলাকায় কিছু জমি-জমা সংক্রান্ত সমস্যার রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রয়েছে বলে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ ।



















