রংপুরের হাজীরহাট থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২জন
- Update Time : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৯ Time View

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন গোপীনাথপুর গ্রামে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান এবং মোবাইল ডিউটি পরিচালনার সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপীনাথপুর গ্রামে ধৃত আসামি মোঃ নাজমুল হকের সেচ পাম্পের ভেতরে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ সোহাগ মিয়া (৩০), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-পূর্ব শ্রীরামপুর, থানা-সদর কোতয়ালী এবং মোঃ নাজমুল হক (৪৫), পিতা-মৃত ছানার উদ্দিন, সাং-জলকরিয়া, থানা-হাজীরহাট মেট্রো, জেলা-রংপুরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ০.১২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় আরপিএমপির এফআইআর নং-১৩/৫৮, তারিখ ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো পলাতক আসামি নেই এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে আরপিএমপির চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















