👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২৫ Time View
Print

‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবিসন ওরফে নাহিদ ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা-পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও তালুকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নন্দগাঁও তালুকদার পাড়া এলাকায় অবস্থানরত ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আবিসন ওরফে নাহিদ ইসলাম (২৫) হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের মো. সাবেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
‎এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের উৎস ও তাঁর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
‎তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে হরিপুর থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ১১:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬