ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২

Reporter Name
  • Update Time : ০১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২৯ Time View
Print

নিজেস্ব প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩রা জুলাই) সকালে উপজেলার ধোপাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই এলাকার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল শুক্রবার সকাল ৮টার দিকে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২

Update Time : ০১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬