👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View
Print

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেলে উপজেলার সোহরাওয়ার্দী পার্ক মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা।

সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি কাজী আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।

এ ছাড়া চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদ এবং দলীয় নির্দেশনার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ

Update Time : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬