
গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর আওতায় উপজেলা ভিত্তিক ব্র্যাকের স্বপ্নসারথিদের আইজিএ প্রশিক্ষণ কর্মসূচি এবং তাদের সার্টিফিকেট শেষে হাঁস-মুরগি প্রদান করা হয়েছে ।
গতকাল বুধবার (২৪ জুন) সকালে হরিপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি-এর আয়োজনে হরিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আয়োজনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা । তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালনসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হলে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গৃহপালিত প্রাণী ও পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালনের বিভিন্ন কলা-কৌশল তুলে ধরা হয়।
প্রশিক্ষণে উপজেলার ১০টি স্বপ্নসারথি দল থেকে ৩৪ জন কিশোরীকে নির্বাচিত করে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান,১০ জনকে ২০ টি করে হাঁসের বাচ্চা, ২৪ জনকে ২০ টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএম রুপা রানী উপস্থিত থেকে জানায় ব্র্যাকের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকেও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করা হবে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির দাবির এরিয়া ম্যানেজার নুর ইসলাম উপস্থিত থেকে কর্মসূচির উদ্দেশ্য ও কিশোরীদের ক্ষমতায়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রগতির এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, সাংবাদিক গোলাম রব্বানী এবং স্বপ্ন সারথিদলের কিশোরীরা।
কিশোরীরা জানান,প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করা উচিত বলে মনে করেছেন ।