হরিপুরে ভ্রাম্যমান মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ৩ জনকে অর্থদন্ড
- আপডেট সময় : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “উজ্জল বাইন” উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
বুধবার (২৫ শে ফেব্রুয়ারী) সহকারী কমিশনার (ভুমি) হরিপুর,ঠাকুরগাঁও এর নেতৃত্বে হরিপুর থানা পুলিশের সহযোগীতায় হরিপুর থানাধীনস্থ বিভিন্ন এলাকায় ১৫:০০ – ১৬:০০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ০৩(তিন) জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অর্থদণ্ড প্রদানকারী ব্যক্তিরা হলেন- মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত জিল্লুর রহমান, সাং- বনগাঁও থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁও কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২৫০০/- টাকা।
মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোঃ ইয়াকুব আলী, সাং- যাদুরানী, থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁও কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৪০০০/- টাকা।
মোঃ আরিফুল ইসলাম (৪৬), পিতা- মৃত জিল্লুর রহমান, সাং- নন্দগাঁও থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁও কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৪০০০/- টাকা।
সর্বমোট ১০৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপর রয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “উজ্জল বাইন” ।



















