
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও ১০ জন নারী শ্রমিককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান শীর্ষ প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হাসিনুর রহমান, ৫নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবাশ্বের রাশেদী, ইউনিয়ন পরিষদের সদস্যরা ও লটারিতে অংশ নেওয়া নারী শ্রমিকেরা।
লটারি শেষে নির্বাচিত নারী কর্মীদের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ছবি তোলেন।
লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১০ জন নারী শ্রমিকের নামঃ
১ মোছা. লিলি আক্তার /মো. রহমত আলী
২ মোছা. মানুয়ারা খাতুন /মো. নজরুল ইসলাম
৩ মোছা.লাকী /বানু মোহাম্মদ
৪ মোছা. সাবিনা খাতুন/ মো. মুনির হোসেন
৫ পমিতা রানী / মলিন চন্দ্র
৬ মোছা. শেফালী আক্তার /মো. ইউসুফ আলী
৭ মোছা. নুরেশা বেগম /মো. রফিকুল ইসলাম
৮ মোছা. সাইনুর খাতুন /নঈম উদ্দিন
৯ মোছা. কাসমিরা / মো. কাশেম
১০ মোছা. মরজিনা আক্তার / মো. মোজাম্মেল হক
অপেক্ষামাণ তালিকায় রয়েছেন যারা
১. মোছা. মাহামুদা খাতুন /মো. আব্দুস সোবহান
২ .মোছা. রিমা পারভীন /মো. বাচান আলী
৩. মোছা. ফেন্সী/ সাজ্জাদ আলী
৪ .মোছা. রুলেখা বেগম / আব্দুল গোফফার
৫ .মোছা. মুরজিনা খাতুন /মো. আলাল উদ্দিন
৬. মোছা. হুসনেয়ারা বেগম /মো. আকতার হোসেন
৭. মোছা. আলিয়ারা খাতুন /মো. ইয়ামিন আলী
৮. মোছা. নিলুফা খাতুন /মো. আ. বাসেদ
৯. মোছা. সফুরা বেগম /সোহরাব আলী
১০ . লক্ষ্মী রানী/ রবি রাম
বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় দুঃস্থ ও গরিব মহিলা শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা “চন্দন কর” সকলকে সাধুবাদ জানিয়ে বলেন আপনারা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন, আপনারা সকলেই ভালোভাবে কাজ করবেন।