
গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
”রুখবো দুর্নীতি, গড়বো দেশ
হবে সোনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, হরিপুর -ঠাকুরগাঁও এর আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা ঠাকুরগাঁও’র সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০:০০ ঘটিকায় সেলিম রেজা তালুকদার এর সভাপতিত্বে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের স্কুল বির্তক প্রতিযোগিতার বিষয় ছিলোঃ
(ক) মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ।
(খ) স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ।
বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে সুদক্ষ বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.সামশুল হক,দুর্নীতি প্রতিরোধ কমিটি সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন মানিক, হরিপুর প্রেসক্লাবের সেক্রেটারি,মো. আব্দুর রশিদ প্রমুখ।
হরিপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় দুর্নীতি দমন প্রতিরোধের সেক্রেটারি দেলোয়ার হোসেন মানিক, হরিপুর -ঠাকুরগাঁও। বিতর্কে প্রথম স্থান অধিকার করেন কাঁঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করেন কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ বিচারকি্ক অর্জন করেছেন কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কবিতা ।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, হরিপুর ঠাকুরগাঁও।