
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ত্রৈমাসিক উপজেলা সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ নভেম্বর )সকালে হরিপুর প্রেসক্লাব এ সভার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ (এমকেপি)।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। তিনি সভায় শুভেচ্ছা ও সমাপনী বক্তব্যও দেন। সভা পরিচালনা করেন হরিপুর উপজেলার সিএসও’র সভাপতি মো. নসিবুল ইসলাম।
সভায় সিএসও’র ঠাকুরগাঁও হোপ প্রকল্পের মো. রাশেদুল ইসলাম,ঠাকুরগাঁও হোপ প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোছা. রৌওশন আরা বেগম , হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.আব্দুর রশিদসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, নারী ও কন্যাশিশুর সুরক্ষা এবং সামাজিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সদস্যরা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. আফজাল হোসেন প্রান্তিক মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।