সংবাদ শিরোনাম :
স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাতক্ষীরা-৩ নবনির্বাচিত এম পি মুহাদ্দিস রবিউল বাসার
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত এম,পি হাফেজ মাও মুহাদ্দিস আলহাজ্ব রবিউল বাশার। ১৩ ই ফেব্রুয়ারি রাত্রে নলতায় ডা: শহিদুল আলমের বাসভবনে যেয়ে সৌজন্য সাক্ষাতে একে অপরের মুখে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা সেক্রেটারি আজিজুর রহমান, জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির মাও আব্দুল ওহাব সিদ্দিকী, জামায়াত ইসলামী কালিগঞ্জ সহ সেক্রেটারি মাও আনোয়ারুল ইসলাম, জামায়াত ইসলামী কালিগঞ্জ বাইতুল মাল আবু রাসেল আশকারী,নলতা ইউনিয়ান আমির আকবর আলি সহ স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলমের নেতাকর্মী গণ।

























