
স্টাফ রিপোর্টার, সৈয়দপুর
নিজেস্ব প্রতিবেদন :দৈনিক বাংলাদেশর চিত্র
নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীড় পাম্প সংলগ্ন ‘নুর জাহান নিবাস’-এ অবস্থিত মোবাইল নেটওয়ার্ক ইউটেক (Utech) ভেন্ডর ই.কো বাংলাদেশ লিমিটেড (E.co Bangladesh Ltd) অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানেরই এক গাড়ি চালকের বিরুদ্ধে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের দুটি স্মার্টফোন, নগদ অর্থ এবং জ্বালানি তেল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ০১ জুলাই ২০২৬ তারিখ সকালে অভিযুক্ত গাড়ি চালক শাহিনুর ইসলাম শাহিন অফিসের কর্মকর্তা ও স্টাফদের নজর এড়িয়ে কৌশলে দুটি মূল্যবান মোবাইল ফোন, ২৫ লিটার পেট্রোল এবং ক্যাশ থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, মোবাইল ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘নগদ’ (Nagad) থেকেও আরও ১,৫০০ টাকা সরিয়ে নেয়
ভুক্তভোগী কর্মচারীদের মধ্যে মমিনুর ইসলাম বাবুর ও শাহিনুর এর মোবাইল নং: +8801301972837
+8801705838081
একটি মূল্যবান ‘Vivo Y29’ মডেলের স্মার্টফোন রয়েছে, যার আইএমইআই (IMEI) নম্বর ৮৬৮১৯৫০৭৬২৭NT১১। চুরি হওয়া অপর ফোনটি শাহিনের নিজের বা অফিসের অন্য এক স্টাফ শাহিনুরের বলে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
এই ঘটনায় আজ ০১ জুলাই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ চন্দ রায় বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত চালককে আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
চুরি হওয়া মালামালের সংক্ষিপ্ত তালিকা:
স্টাফদের ব্যবহৃত ২টি স্মার্টফোন (যার মধ্যে একটি Vivo Y29)
নগদ ৫০,০০০/- টাকা (ক্যাশ থেকে)
ডিজিটাল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে ১৫০০/- টাকা
২৫ লিটার পেট্রোল
অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, বিশ্বস্ততার সুযোগ নিয়ে চালক শাহিনুর এই চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে ট্র্যাক করার চেষ্টা করছে। ছবিতে দৃশ্যমান অভিযুক্ত ব্যক্তি বা চোরের কোনো সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো: ০১৭৭৪৩৯৭৯৩২।