
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুর সুনামগঞ্জের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
আরডিএসএ-এর সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার। বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর।
পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক এবং দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল ফরহাদ খাঁ। পাশাপাশি স্বেচ্ছাকর্মী ও পরীক্ষক হিসেবে ছিলেন রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেন মিলিয়ে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ১৫২ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় অভিভাবকসহ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পর্যবেক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
সংস্থাটির কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে আনুষ্ঠানিকতার মাধ্যমে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।