
জীবননগর প্রতিনিধিঃ গতকাল আনুমানিক রাত এগারোটার দিকেজীবননগর থানা ধোকা খালি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল মাস্টারের স্ত্রী জীবননগর শাপলা কলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা ইন্তেকাল করেনতার জানাজা নামাজ জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় আজ বৃহস্পতিবার বেলা 11 ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজ পড়ান মাওলানা আব্দুল খালেক জানাজা নামাজে উপস্থিত ছিল মৃত ব্যক্তির দূর দূরান্ত থেকে আগত স্বজনেরা উপস্থিত ছিল জীবননগরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণ অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। জানাযার শেষে হুজুর দোয়া করেন হে আল্লাহ এই মৃত ব্যক্তিকে সকল অপরাধ ক্ষমা করে তাকে তুমি জান্নাতবাসী করো আর তার রেখে যাওয়া সন্তানও আত্মীয় স্বজনদেরকে তুমি ধৈর্য ধারার তৌফিক দান করো। মোহাম্মদ রিকাবুল ইসলাম। দৈনিক বাংলাদেশের চিত্র