
আসন্ন সদ্যপুস্কনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় যোগ্য নেতৃত্ব নিয়ে আলোচনা বাড়ছে। সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন রংপুর জেলা বিএনপির দপ্তর সদস্য ইউনিয়ন সভাপতি সদ্যপুস্কনী হারুনুর রশিদ, ও সদ্যপুস্কনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁদের মধ্য থেকে এমন একজন নেতৃত্ব নির্বাচিত হোক, যিনি মানুষের আস্থা অর্জন করে দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়াবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
একজন জনপ্রতিনিধির মূল পরিচয় হওয়া উচিত তাঁর সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে যিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন, জনগণ তাঁকেই নেতৃত্বে দেখতে চায়।
হারুনুর রশিদ ও শফিকুল ইসলামকে ঘিরে আলোচনার মধ্য দিয়ে এলাকায় নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত জনগণের আস্থা, গ্রহণযোগ্যতা, সামাজিক অবদান ও জনকল্যাণে কাজ করার মানসিকতাই নির্ধারণ করবে কে হবেন সদ্যপুস্কনী ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।
সচেতন মানুষের প্রত্যাশা—যোগ্যতা ও জনআস্থার ভিত্তিতে এমন একজন নির্বাচিত হোক, যিনি নির্বাচনের সময় নয়, নির্বাচনের পরেও ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকবেন এবং সদ্যপুস্কনী ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করবেন।