
মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে,ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকালের কাছে দোয়া প্রার্থনা করেছেন -তরুন নেতৃত্ব ও বিশিষ্ট সমাজ সেবক- আব্দুল্লা আল রুমান,বিবিএস অনার্স ,এম বি এস (ব্যবস্থাপনা)।
এসময় নির্বাচনী এলাকা গালুয়া ইউনিয়ন সম্পর্কে আব্দুল্লা আল রুমান বলেন, আমাদের কৃষি জমির সঠিক ব্যবহার, মানুষের কর্মসংস্থান সৃষ্টি, পরিকল্পিত আবাসন, জীবনমানের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির বড় চ্যালেঞ্জ।নির্বাচনের আগের রাতে অর্থের বিনিময়ে ভোটের চিত্র যাতে পরিবর্তিত না হয়, তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। এটি নিশ্চিত করা গেলে প্রার্থীর শ্রম, মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের কাছ থেকে এবং মানুষের পাশে থেকে নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার বিষয়ে তার দৃঢ় আশাবাদ ও বিশ্বাস রয়েছে।তাই সকলের কাছে দোয়া ও সমর্থন কমনা করছি।