
মো:আরিফুজ্জামান আরিফ , শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জনসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সঙ্গে যুক্ত দেশ-প্রবাসী সদস্যসহ সবার কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ জুন ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দুটি মাদ্রাসায় কুরআনের শিক্ষার্থীদের মাধ্যমে কুরআন তেলাওয়াত, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি, দুটি অক্সিজেন মিটার সংযোজন, ফলজ বৃক্ষ রোপণ ও বিতরণ, তাহফীযুল কুরআন বিতরণ, কুরআন তেলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।এছাড়া দুটি মাদ্রাসায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। ইফতারের পূর্বে কুরআনের পাখি মাদ্রাসার হুজুর, স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দেশ-প্রবাসী সদস্যসহ সবার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।