
মোঃ আসাদুজ্জামান (আসাদ)স্,টাফ রিপোর্টার:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, আনন্দঘন ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষ্যে শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের এক বিশেষ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ই অক্টোবর (২০২৬ ইং তারিখ) সকাল ১১ টার দিকে পুলিশ সুপার যশোরের নির্দেশক্রমে শার্শা থানা প্রাঙ্গণে এই যৌথ ব্রিফিং সভার আয়োজন করা হয়। পূজা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপস্থিত কর্মকর্তা ও দিকনির্দেশনা
ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন- মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার,নাভারণ সার্কেল, মোঃ শামিনুল হক, অফিসার ইনচার্জ,শার্শা থানা,
মোঃ আশরাফ হোসেন, অফিসার ইনচার্জ,বেনাপোল পোর্ট থানা,
এছাড়াও সভায় শার্শা ও বেনাপোল পোর্ট থানায় নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা সহ যানজট নিরসনে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং সভায় দেওয়া বিভিন্ন বিষয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন-২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তায় প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্য ও পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি টহল পুলিশ এবং সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে।
কুইক রেসপন্স টিম ও কন্ট্রোল রুম যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য উভয় থানায় বিশেষ কুইক রেসপন্স টিম (QRT) এবং সার্বক্ষণিক কন্ট্রোল রুম প্রস্তুত থাকবে।
সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি: শার্শা ও বেনাপোল এলাকাগুলো সীমান্তবর্তী হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় বিশেষ পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সাইবার স্পেস ও গুজবে কঠোর নজরদারি: পূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ছড়ানো বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
“দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন সম্প্রীতির প্রতীক। সাধারণ মানুষ যাতে সম্পূর্ণ নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”
যৌথ ব্রিফিং সভায় বক্তারা-সহযোগিতা ও যোগাযোগ
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পূজামণ্ডপ উদযাপন কমিটির কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীকে শান্তিশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।